1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই

  • শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৪ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে বিএনপির কিছু বলা নেই। যিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তিনি অপরাধী না হলে কেন রাজনীতি করতে পারবেন না? এমন প্রশ্ন রাখেন রিজভী। এটি হচ্ছে আমার বক্তব্য। যদি দ্রুত বিচার নিশ্চিত করা যায়, অপরাধীদের বিচার হয়, তারপর জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের বলার কিছু নেই।’ শুক্রবার সকালে উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসাসংলগ্ন মাঠে দুস্থদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসবে, তারা যদি ছাত্র হত্যার মতো অপরাধ না করে, অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?’

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, এমন প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন উঠছে না, যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হবে কিনা। কারা এই কাজ করেছে। কার নির্দেশে এসব ঘটেছে। রক্তপাত ঘটানোর জন্য আওয়ামী লীগের কোনো নেতারা নির্দেশ দিয়েছেন। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হতেই হবে, আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব শেখ হাসিনার বিষোদগার যদি একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে এটা মিডিয়া ট্রায়াল। এটা অন্যায়, এটা সঠিক নয়। ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, এসএম জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews