1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে

  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৩০ গননা করুন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ।

একতা ডেস্কঃ দেশে নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে। সেনাবাহিনীকে নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। অস্থিতিশীল আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। এভাবে মন্তব্য করলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ। ২৩ মার্চ, রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর রুপকথা কমিউনিটি হলে ইফতার মাহফিল পূর্বে আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সবাইকে এমন ভূমিকা নেওয়া উচিত যাতে করে এদেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি। যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যেন দায়িত্বশীল আচরণ করেন।

গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে সেজন্য সব রাজনৈতিক পক্ষ, সব ব্যক্তিরা এমনকি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। দলের প্রধান শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে নারী ও শিশুকে হত্যা করেছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যারা যারা হত্যার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। দেশে নানানভাবে ষড়যন্ত্র চলছে, তৌহিদী জনতার নামে মব আক্রমণ চলছে, বিভিন্ন গোষ্ঠীর ওপর হামলা হচ্ছে, নারীর ওপর হামলা চলছে, বিভিন্ন মাজারে হামলা চলছে, ধর্মীয় কিংবা সংখ্যালঘু তাদের ওপরও হামলা চলছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলশি গ্যাওয়ার্ড বাংলাদেশ সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন আপনারা দেখেছেন। এই সব মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে। গণসংহতি আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, গণসংহতি আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, গণসংহতি আন্দোলনের নেতা রফিকুল ইসলাম, আল মেহেদি প্রমুখ। ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews