ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫মার্চ, মঙ্গলবার উপজেলার হারামিয়াহু বে-ভিউ গার্ডেনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সুলতান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা চাকমা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম চৌধুরী, চট্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের।
মাহফিলে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আজমত আলী বাহাদুর, মাস্টার আবুল কাশেম ও আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দীন কমিশনার, নিজেরা সন্দ্বীপ অঞ্চল প্রধান মতিয়ার রহমান, সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ দিদারুল আলম শিপন, সন্দ্বীপ পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিমুল, উপজেলা প্রেস ক্লাবের সদস্য ইলিয়াছ সুমন, মাহমুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব কামরুল হাসান।
Leave a Reply