1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সেনাপ্রধানের বাণী

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ আজ ২৬ মার্চ। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান তাঁর বাণীতে দেশের জনগণ ও সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেছেন। ১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী জনগণ একত্রিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

তিনি বলেন, “আজকের দিনে, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি সেনাবাহিনীর সকল শহীদদের স্মরণ করি, যারা শুধু মুক্তিযুদ্ধে নয়, স্বাধীনতার পরেও দেশের স্বার্থে জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, তথা বাংলাদেশ সেনাবাহিনী, দেশের গর্ব ও আস্থার প্রতীক। আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছি। আমাদের বাহিনী পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, আর্থ-সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাতীয় দুর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন, আর্তমানবতার সেবা প্রদান এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সমর সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত, দক্ষ এবং সদা প্রস্তুত।

তিনি বলেন “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সেবা করবে এবং জনগণের কল্যাণে নিবেদিত থাকবে। পাশাপাশি, সেনাবাহিনীর প্রধান দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আমি দেশের সব মানুষের সুস্থ জীবন এবং সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহায়তা করুন।” মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই শুভলগ্নে, বাংলাদেশের জনগণ ও সেনাবাহিনীকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews