1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

তারিখ বদলে দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০০ গননা করুন

একতা ডেস্কঃ দাখিল পরীক্ষা ২০২৫-এর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে সময়সূচি পরিবর্তন করে। নতুন সংশোধিত রুটিনে বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। গতকাল বুধবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। নতুন রুটিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল বলে বলা হয়েছে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে। ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

গত ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়)-এর পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে আগে প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে। তবে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ২০ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দাখিল পরীক্ষাও।

প্রথম দিন অনুষ্ঠিত হবে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews