1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

শ্রম উপদেষ্টার মিথ্যা বক্তব্য প্রত্যাখ্যান করে পোশাকশ্রমিকদের মিছিল

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২২৫ গননা করুন

একতা ডেস্কঃ শ্রম উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধের দাবিতে বাসন হাতে ভূখা মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। মিছিলটি শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে পল্টন হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়। ২৮ মার্চ, শুক্রবার এই মিছিলটি করেন শ্রম ভবনের সামনে অবস্থানরত পোশাক শ্রমিকরা। মিছিলের সময় তাদের হাতে ‘বেতন দাও’ লিখা বাসন দেখা যায়। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। ‘কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না’, ‘দুনিয়ার মজদুর, এক হও এক হও’, ‘দিয়ে দে বেতনভাতা, নইলে খাবো তোদের ভাতা’, ‘তিন মাসের বেতন পাই না, সরকার খবর নেয় না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মালিকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বেতনভাতার সংগ্রাম, চলছে চলবে’, ‘ন্যায্য দাবির সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। শ্রমিকদের পাওনা মজুরি ও বোনাস নিয়ে শ্রম উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে ২৮ মার্চ, শুক্রবার বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেন।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রম উপদেষ্টা চরম মিথ্যাচার করেছেন। শ্রমিক সমাজ তা মেনে নেয়নি। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। তিনটি কারখানার কাছে পাওনা টাকার পরিমাণও তুলে ধরেন তিনি। এতে উল্লেখ করা হয়, ৬ কোটি ৭৫ লাখ বকেয়ার বিপরীতে ২৭ মার্চ, বৃহস্পতিবার পরিশোধ করা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews