1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

তোমাদের সাহসিকতার স্বীকৃতি প্রাপ্য জুলাই কন্যাদের বললেন মির্জা ফখরুল

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৩৮ গননা করুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একতা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় ‘জুলাই কন্যাদের’ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সাহসিকতা, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অটল অঙ্গীকারের জন্য এই স্বীকৃতি তাদের প্রাপ্য। এখনও মনে পড়ে, কিভাবে দেশের জন্য তোমরা হাজার হাজার মানুষ হাতে হাত রেখে রাস্তায় নেমেছিলে। তোমাদের এই অর্জনে আমরা গর্বিত।

বিএনপি মহাসচিব বলেন, আমি জানি, দেশের জন্য কাজ করার সময় নারীরা কী পরিণতির সম্মুখীন হন। এটি সহজ পথ নয়। আমাদের বোন, কন্যা, স্ত্রী ও মায়েরা কীভাবে বেঁচে ছিলেন, যখন পরিবারের পুরুষরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তা আমি দেখেছি। নিজের দুই মেয়ের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল লেখেন, তোমরা আমাকে আমার মেয়েদের কথা মনে করিয়ে দাও। আমি তোমাদের জন্যও তেমন দোয়া করি, যেমন আমার নিজ সন্তানদের জন্য করি। তোমরা আমাদের যেকোনো কাজে, হোক তা বাড়িতে কিংবা দেশের জন্য, আমাদের অংশীদার। তোমরা অত্যন্ত প্রতিভাবান, যোগ্য ও সাহসী। আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব। তোমাদের জন্য অনেক সম্মান, ভালোবাসা ও দোয়া।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews