1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করার আহ্বান

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১৫ গননা করুন

একতা ডেস্কঃ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যারা মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি নিয়ে মজলুমের সন্তানদের হক বঞ্চিত করে ডিসি, এসপি, সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের নিকট প্রতিটি গ্রামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে বিচারের আওতায় আনার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, আমলা নির্ভর তদন্তের নামে প্রতারণা, জালিয়াতি ও অনৈতিক অর্থ লেনদেন বন্ধ করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কমুক্ত করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কলঙ্ক থেকে বাঁচাতে হবে। এ জন্য দলীয় প্রভাব, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে যারা রাজাকার, স্বাধীনতাবিরোধী, দলীয় দলদাসদের ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে স্বাক্ষী ও তদবির করেছে তাদের বিচার করতে হবে। ৭২ সালের সংবিধানে লিপিবদ্ধ আছে কোনো একটি নিয়মিত বাহিনীর সদস্য ছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে না, এই আদেশ যারা উপেক্ষা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, বিগত দিনে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তের নামে মুনাফেকী ও নাটক হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অতি দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews