1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীদের স্বস্তির ঈদ দেড় দশক পর

  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্রজনতার আন্দোলনের শেষে, শেখ হাসিনার শাসনের প্রায় ১৬ বছরের অধিক সময়ের পর ২০০০ মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় দেশ। আওয়ামী লীগের শাসনামলে উদযাপিত ৩৪টি ঈদ, তবে এই ঈদগুলো শুধুমাত্র দুঃখগাথা হিসেবে ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীদের স্মৃতিতে। গত ৩০টি ঈদে, বিএনপি নেতারা জানালেন, বিরোধী দলের কোনো নেতাকর্মীও শান্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। তারা জানান, আমি বছরের পর বছর আমার গ্রামের বাড়িতে যেতে পারি না, বাবা-মার কবর জিয়ারত করতে পারিনি। দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে ইসলামী দলের নেতাদেরও। বিগত দেড় দশকের ঈদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তারা তুলে ধরেন যন্ত্রণার কথা। বন্দি অবস্থায় ঈদ যন্ত্রণার অতিরিক্ত একটি বেদনা নিয়ে হাজির হয়েছিল।

চারটি রোজার ঈদ, তিনটি কোরবানির ঈদ, মোট সাতটি ঈদ আমাকে কারাগারে অতিক্রম করতে হয়েছে, বললেন মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফাত মজলিস, আমাদের অনেকেই বাসায় পৌঁছাতে পারেননি, গ্রেপ্তার হয়েছে, রাস্তার উপর ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে বিভেদ ভুলে, তাদের আহ্বান সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। তারা দাবি করেন, সকল রাজনৈতিক দলগুলো একটি কমন জায়গায় এসে দেশের জন্য কাজ করবে, গণতন্ত্র রক্ষার জন্য।

সবার মধ্যে রাজনৈতিক উদারতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেন, নতুন বাংলাদেশে কোন নাগরিক যেন বিগত দিনের মতো ধর্মীয় ও রাজনৈতিক অধিকার হরণের শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার থাকতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews