1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

জঙ্গি সমস্যার উত্থান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে হয়নি

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়নি বলে মন্তব্য করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, কোনো পত্রিকা কী বলছে, সে বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ৫ আগস্টের পর প্রথমে প্রশাসনিক কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সবাই সম্মিলিতভাবে কাজ করছে, আর আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এজহারে অনেকের নাম থাকলেও তাদের সবাই অপরাধের সঙ্গে জড়িত নন। অনেকে সেই সময় বিদেশে ছিলেন। আমরা সঠিক তদন্তের মাধ্যমে নির্দোষ কাউকে সাজা না দেওয়ার ব্যাপারে সচেষ্ট রয়েছি। আজকের থানা পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews