1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সকল দপ্তরে কর্মরতদের পারফরম্যান্স ও সম্পদের তথ্য জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২১২ গননা করুন

একতা ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল হয়ে গেল প্রায় তিনমাস। একবার সম্প্রসারণের পর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২১। প্রধান উপদেষ্টার দুইজন বিশেষ সহকারী, একজন বিশেষ দূত এবং একজন মুখ্য সমন্বয়ক (এসডিজি) রয়েছেন। ইতিমধ্যে সরকারের পারফরম্যান্স নিয়ে চারদিকে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, সরকারের গতি শ্লথ। আবার কারও কথা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এমন হওয়াটা অস্বাভাবিক নয়। সরকার ধীরে ধীরে সবদিক সামলে নিচ্ছে। ওদিকে এই পরিস্থিতিতে উপদেষ্টাদের পারফরম্যান্স যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। উপদেষ্টাদের কাছে তাদের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাদের সম্পদের হিসাব সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার দূত, সহকারী এবং সংশ্লিষ্টরাও পড়বেন এর আওতায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সরকার গঠনের উদ্যোগ নেয়া হয়। শুরুতে একটি জাতীয় সরকার গঠন নিয়ে আলোচনা হলেও পরে তা এগোয়নি।’ ৮ই আগস্ট ড. মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সরকারে এনজিও প্রতিনিধির আধিক্য নিয়ে অবশ্য কেউ কেউ প্রশ্ন তোলেন। শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। পরবর্তীতে বন্যাসহ বিভিন্ন আন্দোলন সামাল দিতে হচ্ছে সরকারকে। এরইমধ্যে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর পরামর্শও আসে বিভিন্ন মহল থেকে। তবে সে ব্যাপারে আর অগ্রগতি হয়নি। সরকারের কাছে বিভিন্ন মহলের প্রত্যাশা ও। প্রাপ্তি নিয়ে গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ কাওজুল কবির খান। তিনি বলেছেন, সবাই মনে করে যে। আমাদের হাতে জাদুর চেরাগ আছে। আমরা চেরাগ ঘষে দিবো। ব্যাস, সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না। কারণ হচ্ছে, আমরা একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। যখন সরকারি কোষাগারে টাকা নাই, বৈদেশিক মুদ্রা নাই। এমন একটা পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। আমাদের হাতে সময় বেশি নাই। রাজনীতিবিদরাও ক্ষমতায় আসার জন্য উশখুশ করছেন। এমন কঠিন পরিস্থিতিতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হচ্ছে।

তথ্যসূত্রঃ মানবজমিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews