1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকা হামাস নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ কুমিল্লা সম্প্রতি ফিলিস্তিন ও হামাস যোদ্ধাদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন ভিক্টোরিয়া সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মেহেরুন নেছা। যা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তার এই মন্তব্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং অধ্যাপক মেহেরুন নেছাকে ডিপার্টমেন্ট থেকে বয়কট করার ঘোষণা দেন। এর ফলে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়।

ঘটনার পর অধ্যাপক মেহেরুন নেছা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, গতকাল ফিলিস্তিন নিয়ে আমার টাইমলাইনে একটি স্ট্যাটাস শেয়ার করেছিলাম। সে স্ট্যাটাসটি হয়তো আমি যা বলতে চেয়েছি, তা আমার অক্ষমতার কারণে অন্যভাবে উপস্থাপিত হয়েছে। সেজন্য আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। ফিলিস্তিনের সাধারণ মানুষের এ রক্তক্ষয়ী পরিস্থিতি আমি নিতে পারিনি। আমি একজন মুসলিম নারী এবং এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমার শ্রদ্ধা অটুট। ব্যক্তিগতভাবে, আমি নারীর পোশাক পরিধানের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। বোরকা বা হিজাবের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না। অতীতে, কোনো ঘটনার প্রেক্ষিতে পর্দা সংক্রান্ত কিছু স্ট্যাটাস দিয়েছিলাম, যা ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে পারে-সেজন্য আমি গভীরভাবে অনুতপ্ত।

তিনি তার ক্ষমা প্রার্থনায় বলেন, আমার শিক্ষার্থীরা আমার সন্তানতুল্য। সবসময় আমি তাদের মঙ্গল কামনা করেছি এবং আমৃত্যু তা করে যাবো। আমার অতীতের অসচেতন কোনো কাজে যদি কেউ দুঃখ পেয়েছেন, আমি তার জন্যও ক্ষমাপ্রার্থী। আমি চাই না আমাদের আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকুক। বিতর্কিত মন্তব্যের সূত্রপাত হয়েছিল ফিলিস্তিন ও হামাস যোদ্ধাদের বিষয়ে তার ফেসবুক স্ট্যাটাস থেকে। একটি স্ট্যাটাসে তিনি লিখেন, গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো, গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া জানান, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। আমি এ বিষয়ে সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত শেষে রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews