1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সরকার আউটসোর্সিং কর্মীদের সুখবর দিল

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৭২ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য নববর্ষের উপহার হিসেবে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। নীতিমালায় মাসিক পরিষেবা ফি বৃদ্ধির পাশাপাশি উৎসব বোনাস, মাতৃত্বকালীন ছুটি এবং পেনশনের মতো সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ বাংলা নববর্ষের উপহার হিসেবে উল্লিখিত এই নীতিমালার লক্ষ্য আউটসোর্সিংয়ের মাধ্যমে দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উচ্চমানের পরিষেবা নিশ্চিত এবং পাশাপাশি সেবা কর্মীদের অনুপ্রাণিত করা।

নীতিমালায় পাঁচটি সাধারণ বিভাগ এবং তিনটি বিশেষায়িত সেবা ক্ষেত্রে মাসিক পরিষেবা ফি বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, দুটি বার্ষিক উৎসবে সেবা কর্মীরা তাদের মাসিক পরিষেবা ফি’র ৫০ শতাংশ বোনাস পাবেন। বাংলা নববর্ষে তারা তাদের মাসিক পরিষেবা ফি-এর ২০ শতাংশের সমপরিমাণ বৈশাখী ভাতাও পাবেন। নীতিমালায় চাকরিজীবীদের জন্য ১৫ দিনের বার্ষিক ছুটির ব্যবস্থাও করা হয়েছে এবং তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে মূল কাজের দায়িত্ব সম্পর্কিত প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি অর্থবছরে, প্রতিটি চাকরিজীবীকে দুই সেট ইউনিফর্ম প্রদান করা হবে, যা তাদের কর্তব্যরত অবস্থায় পরতে হবে।

আরো উল্লেখ করা হয়েছে, সেবাকর্মীর মাসিক সেবামূল্য ও প্রণোদনা অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবাঘণ্টা, সেবাকর্মীর সেবা সময় হিসাবে বিবেচিত হবে। যদি কাজের মানদণ্ডের বাইরে অতিরিক্ত পরিষেবার প্রয়োজন হয়, তাহলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে চুক্তি অনুসারে অতিরিক্ত পারিশ্রমিক মঞ্জুর করা যেতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews