1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাংলাদেশের ভূ-খণ্ডের আয়তন বাড়ছে

  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ গননা করুন

একতা ডেস্কঃ বঙ্গোপসাগরের লবণাক্ত পানির বুক চিড়ে জেগে ওঠা চরে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের আয়তন। ৩০ বছর আগে বঙ্গোপসাগরের যে জায়গা দিয়ে ভটভট করে চলত মাছ ধরা ট্রলার, সেই জায়গা দিয়েই এখন চলে ট্রাক, টেম্পো, রিকশা। উজান থেকে আসা পলি জমে তৈরি হচ্ছে দ্বীপ। গড়ে উঠছে বসতি। গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার। গবেষণায় দেখা গেছে, মেঘনা অববাহিকা ও উপকূলজুড়ে তৈরি হয়েছে অর্ধশতাধিক দ্বীপচর। গড়ে প্রতি বছর দেশের ভূখণ্ড বেড়েছে প্রায় ২০ বর্গকিলোমিটার। এ ছাড়া ভাটির সময় মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ছয় শতাধিক ডুবোচর, যার মোট আয়তন ১ হাজার ১০০ বর্গকিলোমিটারের বেশি। বিশেষজ্ঞদের মতে ক্রসড্যাম, ম্যানগ্রোভ বনায়ন বা অন্য কোনো প্রযুক্তিতে ডুবোচরগুলোকে স্থায়িত্ব দিতে পারলে বড় ভূখণ্ড যুক্ত হবে দেশের মানচিত্রে।

১৭ কোটির বেশি জনসংখ্যার ভার সামলাতে হিমশিম খাচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের ক্ষুদ্র দেশটি। প্রতি বছর মানুষ বাড়ছে। তার সঙ্গে বাড়তি চাপ যোগ করেছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। প্রতিনিয়ত কমছে কৃষিজমি। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে জেগে ওঠা শত শত চরে আশার আলো দেখছে বিশেষজ্ঞ মহল। উপকূলজুড়ে চর জাগার বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) ল্যান্ড এরিয়া এক্সপানশন ইন দ্য ইস্টার্ন পার্ট অব মেঘনা এসটুয়েরি সিন্স দ্য ১৯৯০’ শীর্ষক গবেষণায়। গবেষণাটি করেছেন স্পারসোর সদস্য ড. মাহমুদুর রহমান। গবেষণায় ১৯৮৯ এবং ২০২৫ সালের স্যাটেলাইট ছবি ব্যবহার এবং বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা গেছে, সন্দ্বীপসহ আশপাশে ১৯৮৯ সালে বসবাসযোগ্য স্থায়ী ভূমি ছিল ৩২৮ বর্গকিলোমিটার, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৭২৬ বর্গকিলোমিটার। এ ছাড়া ৩৬ বছর আগে ডুবোচর ছিল ৩৩৫ বর্গকিলোমিটার, যা এখন বেড়ে হয়েছে ৪১৩ বর্গকিলোমিটার।

তিন যুগ আগে যেসব স্থানে ডুবোচর ছিল, সেগুলো এখন মানুষের বসতিতে পরিণত হয়েছে। ৩৬ বছরের ব্যবধানে দেশের দ্বীপাঞ্চল সন্দ্বীপের আয়তন ৪৭৫ বর্গকিলোমিটার বেড়েছে। এই সময়ের মধ্যে ডুবোচর থেকে তৈরি হয়েছে স্বর্ণদ্বীপ ও ভাসানচর। স্পারসোর স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বর্তমানে ভাটার সময় উপকূলজুড়ে ছয় শতাধিক ডুবোচর মাথা উঁচু করে জেগে উঠছে। এগুলোর মোট আয়তন প্রায় ১ হাজার ১০০ বর্গকিলোমিটার। সবচেয়ে বড় ডুবোচরটির আয়তন ৮৫ বর্গকিলোমিটার। এটিও সন্দ্বীপঘেঁষা। গবেষক ড. মাহমুদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীব্যবস্থা দিয়ে প্রতি বছর আনুমানিক ১ হাজার ৬০ মিলিয়ন টন পলি বঙ্গোপসাগরে এসে পড়ে।

বাংলাদেশের প্রধান নদীগুলো হিমালয় থেকে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে, যা বিশ্বে সর্বোচ্চ। এই পলির কারণে বঙ্গোপসাগরের অগভীর জায়গাগুলো ধীরে ধীরে ডুবোচরে পরিণত হয় এবং পরবর্তী সময়ে তা বিস্তৃত ভূখণ্ডে রূপ নেয়। আবার কিছু ডুবোচর হারিয়ে যায়। তবে সঠিক পরিকল্পনা নিলে ডুবোচরগুলোকে স্থায়ী দ্বীপে পরিণত করা যায়। বন বিভাগ কিছু ডুবোচরে কেওড়া বনায়ন করায় সেগুলো স্থায়িত্ব পেয়েছে। এই পদ্ধতিতে খরচ নেই বললে চলে। এ ছাড়া ক্রসড্যামসহ আরও অনেক আধুনিক প্রযুক্তি আছে। নেদারল্যান্ডস ক্রসড্যাম দিয়ে প্রচুর ভূমি তৈরি করেছে। সন্দ্বীপ-উড়িরচর-নোয়াখালী ক্রস বাঁধের ওপর ভূমি পুনরুদ্ধার প্রকল্পের (এলআরপি) এক সমীক্ষায় (১৯৮৭) দেখা গেছে যে, ক্রস বাঁধটি অদূরভবিষ্যতে প্রায় ১৮ হাজার হেক্টর নতুন জমি এবং ৩০ বছরের মধ্যে আরও ১৮ হাজার হেক্টর জমির জন্ম দেবে, যা ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে সরাসরি উপকৃত করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews