1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জেলেরা নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ফিরেছেন

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫২ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ হাজারো জেলে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। জেলা মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ কার্যক্রম ২০২৫-এর আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।

১,০৬৪টি অভিযানে মোট ১২৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড এবং ১২৪ জনকে জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল- ১২ লাখ ৭০৫ মিটার কারেন্ট জাল, ১৩টি বেহুন্দি জাল, ৩৩৪টি অন্যান্য জাল, ৬ হাজার ৭৬৬ টন জাটকা ও ৩ হাজার ৫২ টন অন্যান্য মাছ। চাঁদপুর সদরের মৎস্যজীবী নেতা তছলিম ব্যাপারী বলেন, ইলিশ পাওয়ার আশায় জেলেরা নদীতে নামতে শুরু করেছে। তবে ইলিশ ধরা পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করে। সরকার বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন উপকরণে সহায়তা দিচ্ছে, যা ইতিবাচক।

চাঁদপুর নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, অভিযানে চাঁদপুর অংশে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি থেকে নিয়মিত নজরদারি চালানো হয়। অভিযানে ৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮ টন জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া আটক করা হয় ২৬৮ জন জেলে এবং ১২৩টি নৌযান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews