1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভোটার তালিকায় রোহিঙ্গা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কক্সবাজারসহ দেশের বিশেষ ৫৬ উপজেলায় কঠোর তৎপরতা চালাচ্ছে। প্রতারণার মাধ্যমে কেউ তালিকাভুক্ত হলেও তাদের চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ চলছে নিয়মিত। বুধবার চতুর্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

তিনি বলেন, কক্সবাজারের প্রতিটি ইউনিয়নের ভোটার তালিকা যাচাই করে রোহিঙ্গা শনাক্ত হলে তাদের বাদ দেওয়া হবে। এরই মধ্যে ইউনিয়নভিত্তিক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিশনার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা ভোটার ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও কেউ প্রতারণা করে ঢুকে গেলে, তাদের প্রতিদিনই বাদ দেওয়ার কাজ চলছে। জাতীয় তথ্যভাণ্ডারে বর্তমানে ১২ কোটি ৩৭ লাখের বেশি ভোটারের তথ্য রয়েছে।

হালনাগাদের অংশ হিসেবে প্রায় অর্ধকোটি নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, অটোমেটিক ফিঙ্গার আইডেন্টিফিকেশন সিস্টেম (এএফআইএস) ব্যবহার করে রোহিঙ্গা জালিয়াতি ঠেকানো হচ্ছে। এ কাজে সহায়তা দিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, যারা কক্সবাজারের নিবন্ধিত রোহিঙ্গাদের তথ্যভাণ্ডার ইসিকে ব্যবহার করতে দিচ্ছে। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সহজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বয়স কমানোর আবেদন নিরুৎসাহিত করা হবে এবং পরিচয় পরিবর্তনের ক্ষেত্রে কঠোর যাচাই হবে বলে জানান কমিশনার সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও ডেটা স্বচ্ছতার স্বার্থেই এই ব্যবস্থা নিতে হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews