1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

প্লেনের দরজা ভেঙে পড়ল শাহজালাল বিমানবন্দরে

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০৪ গননা করুন

একতা ডেস্ক: ঢাকার কুর্মিটোলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। ৬ নভেম্বর, বুধবার রাত ২টা ২০ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গেলে কেইউ-২৮৩ ফ্লাইটটির দরজা ভেঙে যায়। সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়।

ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল প্লেনটির। কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এক বিমান কর্মকর্তা জানান, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা উপরের দিকে উঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল। ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়।

তথ্যসূঞ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews