1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জনগণ ও রাজনৈতিক দল মানবিক করিডোর নিয়ে অন্ধকারে

  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৫ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে দুর্বল সরকারের নীতিহীন সিদ্ধান্তে দেশের জন্য বিপর্যয় ডেকে আনছে বলে হুঁশিয়ারী দেন হাফিজ উদ্দিন ও রিজভী। বাংলাদেশে ‘মানবিক করিডোর’ নিয়ে চলমান আলোচনা এবং এর বাস্তবায়ন নিয়ে জনগণ ও দেশের রাজনৈতিক দলগুলো অন্ধকারে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই করিডোরের আড়ালে বাংলাদেশকে একটি সম্ভাব্য যুদ্ধে জড়ানো হতে পারে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

১৩ মে, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, মানবিক করিডোর বলেই যদি এটি চালু করা হয়, তবে কেন তা নিয়ে জনগণের মধ্যে কোনো স্বচ্ছতা নেই! রাজনৈতিক দলগুলোকেও জানানো হয়নি। এটা অত্যন্ত রহস্যজনক ও উদ্বেগজনক। বাংলাদেশ কোনো আগ্রাসনের অংশ হতে চায় না। আমাদের উচিত সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় কণ্ঠস্বর গড়ে তোলা, যাতে আমরা বিদেশি প্রভাব ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।

হাফিজ উদ্দিন আহমদ সরকারের প্রতি আস্থার অভাবের কথাও তুলে ধরে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল এবং তাদের পেছনে জনগণের কোনো সমর্থন নেই। রাজনৈতিক দলগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি জানালেও সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের এই দুর্বল অবস্থানই দেশের স্বার্থে বড় হমকি সৃষ্টি করছে, বিশেষ করে আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা ইস্যুতে।

বিএনপি নেতারা মনে করছেন, সরকার আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। তারা দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনই যদি জনগণ ও রাজনৈতিক দলগুলো এই বিষয়ে জোরালো ভূমিকা না নেয়, তাহলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews