1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ছাত্র-শিক্ষকরা কাকরাইলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে বাসে করে আসছেন

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি-প্রক্টরসহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ‘লং মার্চ’ কর্মসূচিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আন্দোলনে যোগ দিতে আসছেন। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বাসে করে এসে কাকরাইলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে যোগ দেন তারা। শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আন্দোলন বন্ধ করবে না তারা। সেই সাথে ন্যক্কারজনক এই হামলার অনুমতি দেওয়া ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানার এসির বিচারের দাবি জানান তারা।

এদিন বেলা ১১টায় পূর্বঘোষিত লং মার্চ টু যমুনা কর্মসূচিতে ক্যাম্পাস থেকে বের হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে মৎস্য ভবন এলাকায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে কমপক্ষে ১২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের বাধা পেয়ে যমুনার সামনে না যেতে পেরে কাকরাইল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরই মধ্যে শুরু

হয় বৃষ্টি ও বজ্রপাত। তবে সেই বজ্রপাত উপেক্ষা করেই দাবি আদায়ে কঠোর অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর পরই বিশ্ববিদ্যালয়ের বাসে করে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেন জবির ভিসি-প্রক্টরসহ অন্যান্য শিক্ষার্থীরা। ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে লং মার্চ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, ২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে এবং ৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews