1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পুলিশে বাধা দিল সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায়

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্যদূরীকরণের লক্ষ্যে ঈদুল আজহার আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়াসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লংমার্চ টু সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন। তবে সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন তারা। ২১ মে, বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকের একটি মিছিল সচিবালয়ের দিকে রওনা হয়। মিছিলটি প্রেস ক্লাব ও সচিবালয়ের (৫ নম্বর গেট সংলগ্ন) মধ্যবর্তী সড়কে গেলে তাদের আটকে দেয় পুলিশ।

শিক্ষকরা ব্যারিকেড সরিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা শিক্ষকদের ঘিরে ফেলেন। হাতে থাকা হ্যান্ডমাইক দিয়ে শিক্ষকদের মধ্য থেকে একজন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দয়া করে আমাদের মারবেন না। আমরা ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে যাচ্ছি। প্রয়োজনে আপনারা আমাদের দাবিগুলো শোনেন। যদি মনে করেন আমাদের দাবি অযৌক্তিক, আমরা ফিরে যাবো। তবুও আমাদের গায়ে হাত তুলবেন না। এর আগে শিক্ষকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আজ যেন তার পুনরাবৃত্তি না ঘটে। যদি এমন হয়, তবে তা ভালো হবে না।

পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের এলাকা ছাড়তে বলা হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষকরা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং পুলিশ দাঁড়িয়ে থাকে। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের প্রেস ক্লাবের সামনের সড়কে সরিয়ে দেয়। সেখানেও শিক্ষকরা স্লোগান অব্যাহত রাখেন। এরপর পুলিশের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ের দিকে নিয়ে যাওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews