1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আসামি হয়েও ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিলেন শিরীন

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২২৪ গননা করুন

একতা ডেস্ক: হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও আত্মগোপনে থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১০ অক্টোবর ঘরে বসেই আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে সেটা এখনো ইস্যু করা হয়নি বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। হত্যা মামলার আসামি হয়েও অনৈতিক সুবিধা নিয়ে পাসপোর্ট করার অভিযোগ ওঠার পর এ তথ্য জানালো অধিদপ্তর।

৫ নভেম্বর, মঙ্গলবার দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক এ স্পিকার গত ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন। গত ১০ অক্টোবর তাদের আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি শিরীন শারমিন চৌধুরী। শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭০-এ এই অধিকার দেওয়া আছে।

পাসপোর্টের আবেদনে স্থায়ী ঠিকানা হিসেবে শিরীন শারমিন ও তার স্বামী ইশতিয়াক হোসাইন উল্লেখ করেছেন রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কের একটি বাসার ৪-ই ফ্ল্যাট। গত রোববার সেই বাসায় গিয়ে দুজনের একজনকেও পাওয়া যায়নি। বাসাটির রক্ষণাবেক্ষণকারী মো. শাহাবুদ্দীন বলেন, আমি এ বাসায় কাজ শুরুর পর থেকে তাদের (শিরীন শারমিন ও সৈয়দ ইশতিয়াক হোসাইন) এখানে এক দিনও আসতে দেখিনি। তারা এখানে থাকেন না। তারা কোথায় আছেন, এটাও জানি না। অক্টোবরের ৩-১০ তারিখের মধ্যে পাসপোর্ট অফিস থেকে কোনো লোকজন বাসাটিতে এসেছিল কি না এ প্রশ্নের জবাবে শাহাবুদ্দীন বলেন, না, এমন কেউ আসেননি। এ বিষয়ে জানতে শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে ফোন দিলেও সেটি রিসিভ করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. ফিরোজ সরকার বলেছেন, শারীরিকভাবে অক্ষম ও ঘরের বাইরে বের হলে তার প্রাণ যাওয়ার হুমকি আছে এরকম কিছু বিষয় ছাড়া কেউই ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিতে পারে না। আমি যতটুকু জানি, কেউ যদি আত্মগোপনে থাকা অবস্থায় এ সুবিধা নেয়, তাতে আইনের ব্যত্যয় হয়েছে। কুটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া এবং সাবেক সরকারের সংসদ সদস্য, মন্ত্রী ও আমলাদের নতুন পাসপোর্ট পাওয়ার ব্যাপারে আলাদা কোনো চিন্তাভাবনা বা নির্দেশনার উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের চিন্তাভাবনার বিষয়ে বলার এখতিয়ার আমি রাখি না। এগুলো বলবেন সচিব স্যার কিংবা উপদেষ্টা মহোদয়।

সাবেক এই স্পিকারের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এমনটা উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বলেন, সরকারি দায়িত্বে যত দিন ছিলেন, তত দিন তার লাল পাসপোর্ট (কুটনৈতিক) ছিল। এখন তার সাধারণ পাসপোর্ট হবে এটা স্বাভাবিক। মামলা থাকলেও পাসপোর্ট করা যাবে। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, শিরীন শারমিন চৌধুরী সাবেক স্বৈরাচারের আমলের স্পিকার এবং হত্যা মামলার আসামি। পাসপোর্ট পাওয়া তার নাগরিক অধিকার হলেও বর্তমানে দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এ সময়ে তাদের পাসপোর্ট করতে দেওয়াটা সন্দেহজনক। তিনি তো বিদেশেও চলে যেতে পারেন।

অন্যদিকে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত করছে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কোতোয়ালি থানা পুলিশ। এ বিষয়ে আরএমপির উপকমিশনার (ক্রাইম) শিবলী কায়সার বলেন, শিরীন শারমিন চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি। পুলিশ তাকে খুঁজছে, তার সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews