1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকাসহ সারা দেশে পেট্রল পাম্প বন্ধ দশ দাবিতে

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশিরভাগ পেট্রল পাম্পে ২৫ মে, রবিবার সকাল থেকে তেল বিক্রি বন্ধ রয়েছে তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে দুপুর ২টা পর্যন্ত।

বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান। গত ১১ মে এক সংবাদ সম্মেলনে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রাখা হয়েছে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু রয়েছে। আর পেট্রোল পাম্পগুলো কেবল অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়িতে তেল সরবরাহ করতে পারবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন রোববার সকালে একটি বৈঠক ডেকেছে। সেই আলোচনায় অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন পরিষদের নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews