1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

তাপস বিপথগামীতার দায় হাসিনার বললেন তার মা

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ গননা করুন

একতা ডেস্ক: বেসরকারি টিভি চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান এবং গায়ক-সুরকার ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের হয়ে দেশবাসীর কাছে তার মা মেহের নিগার চঞ্চল ক্ষমা চেয়েছেন। ৬ নভেম্বর, বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেহের নিগার বলেন, ‘যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাপস এতে জড়িত না। যদি বিপথগামী হয়েই থাকে এর জন্য শেখ হাসিনা দায়ী। ২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান থেকে তাপসকে তুলে নেওয়া হয়। তারপর থেকে এই ১২ বছরে বারো বারও তার দেখা পাইনি। তখন থেকে শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে। ওই সময় তাকে তুলে নেওয়ার এক বছর পর যেখানে পেয়েছি, তা আর বলতে চাই না।

তিনি বলেছেন, অপরাজনীতির কারণে ১৯৭৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি নেই। আমি ব্যথিত, দুঃখিত। তার বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা ঘৃণ্যতম কাজ, রাষ্ট্রবিরোধী কাজ। আমার সন্তান কখনোই এই মামলার জড়িত হতে পারে না। তার দ্বারা এ কাজ হতে পারে না। আমরা তাকে সেই শিক্ষা দেইনি। সে এ কাজ করবে না। সেই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। এই বয়সের তার জন্য সাহায্য চাচ্ছি।’ ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ীর করা হত্যাচেষ্টার মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে। গত সোমবার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসূত্রঃ জনকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews