1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা বিজিবি’র

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ গননা করুন

একতা ডেস্ক: মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সদস্যদের তুলে নিয়ে যাওয়ায় বাংলাদেশী ২০ জেলে পরিবারে আহাজারি চলছে। টেকনাফের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ ২০ বাংলাদেশী জেলেকে মঙ্গলবার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে ১৫টি নৌকা নিয়ে নাফ নদীস্থ নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মাছ ধরতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি সদস্যরা তাদের মিয়ানমারে ধরে নিয়ে যায়। তারা সবাই বাংলাদেশী এবং টেকনাফের স্থানীয় বাসিন্দা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এর আগে সর্বশেষ ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তারমধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহ সহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিলো মিয়ানমার নৌবাহিনী।

তথ্যসূত্রঃ জনকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews