1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তারেক রহমান মামলামুক্ত হলেন

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭২ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার চিকিৎসক স্ত্রী জুবাইদা রহমান জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাই কোর্টে খালাস পেয়েছেন। দণ্ডাদেশের বিরুদ্ধে ডাঃ জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারপতি মোঃ খসরুজ্জামানের একক হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে জুবাইদা রহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয় ২৬ মে। সেদিন রায়ের জন্য গতকালের দিন নির্ধারণ করেন অদালত। গত বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা শুরু করে বিকাল ৪টার দিকে শেষ করেন হাই কোর্ট। এ মামলায় তারেক রহমানকে ছয় বছর এবং ডাঃ জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

আদালতে আপিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, হাই কোর্ট আপিল মঞ্জুর করেছেন এবং জুবাইদা রহমান নির্দোষ সাব্যস্তে খালাস পেয়েছেন। আমরা আপিল শুনানি করতে গিয়ে দেখিয়েছি সুপ্রিম কোর্টের সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, মানি লন্ডারিং মামলা, গিয়াস উদ্দিন আল মামুনের সঙ্গে একটি মানি লন্ডারিং মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা-মামলায় তারেক রহমানের কোনো আপিল ছিল না। সেখানে যারা আপিল করতে পারেনি তাদেরও খালাস দেওয়া হয়েছে। তারেক রহমানকেও খালাস দিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছিলাম একটি টাকাও বাংলাদেশের বাইরে নেই।

এ মামলায় খালাসের মধ্য দিয়ে এটি আবার প্রতিষ্ঠিত হলো- জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো সম্পদ নেই, ঠিকানা নেই। অন্য দেশে টাকা থাকলে সেটা বের করে অভিযোগ সংশোধন করে সাজা দেওয়া যেত। কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। তাই তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে নির্দোষ ঘোষণা করে খালাস দিয়েছেন। রায়ের পর দুদকের আইনজীবী আসিফ হাসান সাংবাদিকদের বলেন, জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দিয়েছেন হাই কোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানের ক্ষেত্রেও এ রায় প্রযোজ্য হবে, তিনি এ রায়ের সুবিধা পাবেন। অর্থাৎ এ মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস পেলেন। রায়ের বিষয়ে আপিল করা হবে কি না, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, হাই কোর্টের রায়ের বিষয়টি আমি দুদককে অবহিত করব। আপিলের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, ডাঃ জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews