1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সালথায় অবৈধ ভাবে ডিজেল ক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৭৪ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে ডিজেল ক্রয় করে মজুদ করার অভিযোগে মোঃ মিকাইল হোসেন (২১) নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ এলাকায় মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল ক্রয় করে একটি ট্রলি গাড়িতে বহন করে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এসময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে মিকাইলক হোসেনকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বহন করা ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন বলেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দ্যোশে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছে।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews