1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ১৩ ই এপ্রিল সোমবার ২০২৬ ইং সকালে খাগড়াছড়ির মহালছড়ি মাইসছড়ি মাতাই পুখরী তীর্থ মেলা (প্রকাশ দেবতাপুকুর/ধর্মপুকুর) এলাকায় ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি মহোদয়। তীর্থ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেন্দ্র লাল রোয়াজা প্রধান অতিথি কে বরণ করে নিয়ে মাতাই পুখরী তীর্থ মেলা প্রাঙ্গণে নিয়ে যান এবং পুকুরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের তীর্থমেলা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। মেলার আয়োজক কমিটিকে প্রধান অতিথি এ সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধান অতিথি মেলার অনেকাংশে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করেন এবং উপভোগ করেন।

মেলায় ত্রিপুরা, মারমা, চাকমা, বাঙ্গালী তথা সকল সম্প্রদায়ের সম্প্রদায়ের লক্ষো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনী ও স্থানীয় খাবারের স্টল মেলাকে প্রাণবন্ত করে তোলে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে মেলাটি সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য মাতাই পুখরী তীর্থ মেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব যত্ন বিকাশ ত্রিপুরা বলেন এ মেলা শান্তি পূর্ণভাবে ৩ দিন চলবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews