ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “ক্রীড়া হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ক্রীড়া শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে ক্রীড়ার প্রসার ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply