1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩১৫ গননা করুন

সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের খেলা।

আড়পাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় সমূহ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

শনিবার বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

খেলায় অংশগ্রহণকারী বালক ও বালিকা দল তাদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য, শৃংখলা ও ক্রীড়া মনোভাব প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। খুদে ফুটবলারদের এই টুর্নামেন্ট ছিল প্রানবন্ত ও উৎসবমুখর। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড়, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস এবং শিক্ষকদের আন্তরিকতা ছিল লক্ষণীয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরুজ আলী বিশ্বাস, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষক আলী আহসান, ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্য মোঃ বনি আমিন বলেন, খেলাধুলা শুধু আনন্দের বিষয় না খেলাধুলা একটি ডিসিপ্লিনের বিষয়। যে মানুষ যত ডিসিপ্লিন, সে মানুষ তত সফল। তিনি বলেন, যারা খেলাধুলা পরিচালনা করেন যাদের স্কুলের মাঠ আছে, মাঠে তাদেরকে একটু কসরত শেখানো। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে নির্দিষ্ট বয়স ও নির্দিষ্ট উচ্চতা এর বাইরে কাউকে খেলতে দেয়ার সুযোগ নাই।

শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews