1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬৭ গননা করুন
AI Generated Image

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় নতুন বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪০০ উদযাপনে আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিলো বিভিন্ন অক্ষরে সজ্জিত রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ, যা বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সালথায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

নগরকান্দায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজ হক তানিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব আলী মিঞা, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, নগরককান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনুরূপ সালথা উপজেলায় ও সরকারি কর্মকর্তা বৃন্দ, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকলের মাঝে নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়।

শোভাযাত্রা শেষে হলরুমে পান্তা ইলিশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নববর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নগরকান্দা ও সালথায় আয়োজনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে, যা পুরো উপজেলা জুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

সন্ধ্যায় নগরকান্দা ও সালথায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews