1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

শুরু হলো ১০ ট্রাক অস্ত্র আটক মামলার আপিল শুনানি

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্ক: হাইকোর্টে ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের বেঞ্চে এই শুনানি শুরু হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

এ বিষয়ে আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘পেপারবুক পড়া শুরু হইছে। আমরা দুটি মামলার আপিল একসঙ্গে শুনানি করতে চাই। একই ঘটনার জন্য দুবার বিচার করে আসামিদের প্রতি অবিচার করা হয়েছে। দুটি মামলার চার্জ একসঙ্গে হতে পারত। অস্ত্র মামলার পেপারবুক এখনো তৈরি হয়নি। এটা সময় সাপেক্ষ ব্যাপার।’

১০ ট্রাক অস্ত্র আটকের এ ঘটনায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুই মামলায় রায় দেওয়া হয়। রায়ে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী (ফাঁসির দণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের বিশেষ আদালত। এ ছাড়া অস্ত্র আইনের পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একই আসামিদের। পরে মামলার ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। আর আসামিরা খালাস চেয়ে আপিল করেন। এখন পৃথক মামলার আপিল একসঙ্গে নিষ্পত্তি হবে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্রের চালান আটক হয়। আটকের দুই দিন পর কর্ণফুলী থানায় দুটি মামলা করা হয়। ওই বছরই ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর আদালত অভিযোগ গঠন করেন। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ২০১১ সালের ২৬ জুন নতুন করে বাবর, নিজামীসহ ১১ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

তথ্যসূত্রঃ দৈনিক বাংলা

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews