1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

অর্থ উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরত ও ভূমি ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে সুখবর দিলেন

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৬৫ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন। সোমবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা উপস্থাপনকালে তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন (দুদক) যথাযথভাবে কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে, যা যাচাই করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। বক্তব্যে তিনি ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনায় সংস্কারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ভূমি-সংক্রান্ত ফৌজদারী এবং দেওয়ানী মামলা মোকদ্দমা হ্রাস এবং ভূমি সেবা সহজীকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে।

অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবাকে ইতোমধ্যে ডিজিটালাইজ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews