1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শেখ মুজিব ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধার তালিকায় আছেন

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধন করে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন এনেছে। গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়। এরপর কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ প্রায় চার শতাধিক ব্যক্তির মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে।

এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। গতকাল ৪ জুন, বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ও চার নেতাকে অবশ্যই মুক্তিযোদ্ধার তালিকায় রাখা হয়েছে। তারা তো থাকবেনই। তাদের কেন বাদ দেয়া হবে? মুক্তিযুদ্ধটাতো পরিচালনা করেছেনই তারা। যাদের লেখাপড়া নাই, তারাই এসব বিভ্রান্তিকর তথ্য লিখছে। ন্যায্যভাবেই মুক্তিযুদ্ধ ওনারাই পরিচালনা করেছেন। ইতিহাস কেউ কখনো মুছতে পারে না।

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান, এঁদের নাম নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা হিসেবেই আছেন এবং থাকবেন। তাদেরকে বাদ দেওয়া হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews