1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না বললেন অ্যাটর্নি জেনারেল

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের দখলদার রাজনীতির পথ অনুসরণ করলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ৪ জুন, বুধবার দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে ঘুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই কারণেই আজ তারা হারিয়ে গেছে। আওয়ামী লীগের যে অজস্র নেতাকর্মী হারিয়ে গেছে, তার পেছনে এই অন্ধকার পথই দায়ী। যারা সেই পথ অনুসরণ করবেন, তাদের ভাগ্যও একই হবে।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব হয়েছে বলেই আজ আপনারা জোর গলায়, বুক উঁচিয়ে কথা বলতে পারছেন। কিন্তু যদি কারও বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে, অনৈক্য আনে, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আপনারা এমন কোনো কথাবার্তা বা আচরণ করবেন না, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করে। রাজনৈতিক ঐক্য আজ সময়ের দাবি। বিভাজনের রাজনীতি নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

যারা আজও আওয়ামী লীগের মতো পথ বেছে নেন, তাদের জন্যও ইতিহাস কঠোর হবে। অন্ধকার পথ কখনো কাউকে আলোর মুখ দেখায় না, বরং সে পথ হারিয়ে যাওয়ার নামান্তর।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যেও সংযত আচরণের আহ্বান জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews