1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শতভাগ কনফিডেন্ট ঈদের নিরাপত্তা নিয়ে

  • শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন।

তিনি বলেন, এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমার ১০০ ভাগ কনফিডেন্ট আছি। ৬ জুন, শুক্রবার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতি বছর যেভাবে ভালোভাবে হয় এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই।

সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে। ঈদের সময়ে চুরি-ছিনতাই বেড়ে যায়। ফাঁকা ঢাকায় কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ কাজ করবেন। এই ক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যম কর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন।

অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে এ জন্য আমরা কাজ করছি। মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরা একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা। এই বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যান, আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের জানাবেন।

সত্যি ঘটনা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটার সুযোগ নেয়। তারা এটাকে ফলাও করে লিখে। আপনারা সব সময় সত্য নিউজ লেখেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews