1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৪৯ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফেরেস ঢাকায় তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত ফেরেস প্রধান উপদেষ্টাকে জানান, ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র আছে- যেগুলোতে এখনো কাজ হয়নি, যা উভয় দেশের জন্য সম্ভাবনাময় হতে পারে।

তিনি বলেছেন, ‘বর্তমানে আমাদের পক্ষে ২.৬ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আমরা বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে এটিকে ভারসাম্যপূর্ণ করতে চাই।’ ব্রাজিল বর্তমানে বাংলাদেশে অন্যান্য আইটেমের মধ্যে চিনি, সয়াবিন এবং কাঁচা তুলা রপ্তানি করে এবং দেশ থেকে বার্ষিক প্রায় ৩০০ মিলিয়ন ডলারের পোশাক পণ্য আমদানি করে। রাষ্ট্রদূত ফেরেস বলেন, ব্রাজিল স্থানীয় বাজারের ওপর প্রভাব না ফেলেই বাংলাদেশে মাংস রপ্তানি করতে পারে, যা বাংলাদেশের জনগণের জন্য প্রোটিনের একটি ভালো উৎস হতে পারে। তিনি গ্রিন এনার্জি, শিক্ষা, প্রতিরক্ষা, কৃষি এবং বিজ্ঞানকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, “আসুন আমরা একসঙ্গে আরও সম্ভাবনার সন্ধান করি।”

রাষ্ট্রদূত ফেরেস গ্লোবাল অ্যালায়েন্স টু পোভার্টি অ্যান্ড হাঙ্গারে (দারিদ্র ও ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক জোট) বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন। বাংলাদেশই প্রথম দেশ, যারা এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা আগামী জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে ব্রাজিলকে একটি প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews