1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারত ইরান ও ইসরায়েল দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক রাখতে চায়

  • বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৬০ গননা করুন

একতা ডেস্কঃ সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে সম্প্রতি একটি বিবৃতি দেয়। তবে এই বিবৃতি থেকে ভারত নিজেকে দূরে রেখেছে। এতে বোঝা যায়, ইস্যুটিতে এসসিও সদস্যদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

সাম্প্রতিক ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারাও রয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটে। এসসিও-র বিবৃতিতে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। তবে ভারত এই বিবৃতিতে সই করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা দুই দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে। ভারতের অবস্থান হলো, উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র ক্রেতা। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরে ভারতের গুরুত্বপূর্ণ বিনিয়োগ রয়েছে। তাই নয়াদিল্লি চায় দুই পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে।

ভারতের এই নিরপেক্ষ অবস্থান এসসিও’র সদস্য দেশগুলোর ভেতরে তাদের কিছুটা আলাদা অবস্থানও প্রকাশ করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ রক্ষার বিষয়টিও ভারতের নীতিনির্ধারণে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews