1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

আগামী সপ্তাহ অনেক বড় কিছু হতে যাচ্ছে জানালেন ট্রাম্প

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৫ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে কি না, সে বিষয়ে তিনি এখনও চিন্তাভাবনা করছেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি জানান, ইরানের কর্মকর্তারা এখন আলোচনা করতে চাচ্ছেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, এত দেরিতে কথা বলার সময় নয়, কারণ তারা (ইরান) এখন তার সঙ্গে যোগাযোগ করছে। কয়েকজন কর্মকর্তা ও বিশ্লেষক জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম কেন্দ্রস্থল বলে ধারণা করা ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট ধ্বংস করতে পারবে একমাত্র যুক্তরাষ্ট্রের ৩০,০০০ পাউন্ড (প্রায় ১৩,০০০ কেজি) ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা, যা পাহাড় কেটে ভেতরে নির্মিত। এই বোমা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে এবং এটি বিস্ফোরণ ঘটানো হয় বি-২ বোমার বিমানের মাধ্যমে।

যদি এই বোমা ইরানে ব্যবহার করা হয়, তাহলে এটি শুধু ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধেই সীমাবদ্ধ না থেকে সরাসরি ইরানের ওপর আক্রমণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে এক বড় পরিবর্তন এনে দেবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews