1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইরানের হামলা ইসরায়েলে মাইক্রোসফটের অফিসের কাছে

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফট অফিসের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আবাসিক ভবনগুলোতেও আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও অন্তত ৭ জন সামান্য আহত হয়েছেন।

শুক্রবার সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা। ইরানের হামলায় বিরসেবা সেন্ট্রাল রেলস্টেশন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফটের অফিস, যা গাভ-ইয়াম নেগেভ নামে একটি আধুনিক প্রযুক্তি পার্কের অভ্যন্তরে অবস্থিত।

এখানে রোবটিক্স, ডেটা সায়েন্স এবং উন্নত প্রযুক্তি গবেষণার কাজ চলে। প্রযুক্তি পার্কটির পাশেই রয়েছে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখা, যা মূলত সামরিক টেলিকম ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত শাখা। লাইভ আপডেটে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ ইসরায়েল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত ছিল।

স্থানীয় সময় সকাল হওয়ার আগেই হামলার ঘটনা ঘটে, যখন অধিকাংশ অফিস খোলা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews