1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে বললেন মার্কিন দূত

  • শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩১ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে। পরে অবশ্য সঙ্গে সঙ্গেই নিজ বক্তব্য সংশোধন করেন তিনি। এর পরক্ষণেই তিনি বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। ২১ জুন, শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত ডরোথি শে বলেন, ‘ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে’। পরে সঙ্গে সঙ্গে তিনি নিজ বক্তব্য সংশোধন করেন। ডরোথি শে পরবর্তীতে বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী এবং তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।

এমন এক সময় ঘটনাটি ঘটলো, যখন যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তবে রাষ্ট্রদূতের এ ধরনের ভাষাগত ভুল কিছুটা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে, যদিও তিনি তা সঙ্গে সঙ্গেই সংশোধন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews