1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

চীন ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ কুনমিংয়ে

  • রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৮ গননা করুন

একতা ডেস্কঃ একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক করেছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। ১৯ জুন চীনের কুনমিংয়ে নবম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা বৈঠকের ফাঁকে এই ত্রিপক্ষীয় বৈঠক হয়। রবিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২১ জুন তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মোঃ রুহুল আলম সিদ্দিকী, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং ও পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে তিন পক্ষ এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার লক্ষ্যে পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে মতবিনিময় করে।

বৈঠকে গভীর সহযোগিতার জন্য কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করা হয়। এর মধ্যে রয়েছে অবকাঠামো, সংযুক্ততা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, কৃষি, সামুদ্রিক বিষয়াবলি, আইসিটি, দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন। তিন পক্ষ উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সম্ভাবপূর্ণ প্রতিবেশিতা ও পারস্পরিক কল্যাণের নীতির ভিত্তিতে সহযোগিতা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব উল্লেখ করেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার হিসেবে তিন দেশ নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গিকে ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে একযোগে কাজ করতে পারে। তিনি এই তিন বন্ধুপ্রতিম দেশের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন, যাতে দেশগুলোর জনগণের সত্যিকারের উপকার নিশ্চিত করা যায়, তাঁদের জীবনমানের উন্নয়ন ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews