1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ‘র’-এর ১০ এজেন্ট

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে গুপ্তচরবৃত্তি করা অন্তত ১০ জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। দেশটির পাঞ্জাব ও করাচি প্রদেশ থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে।

২৬ জুন, বৃহস্পতিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টদেরকে ধরতে ‘অপারেশন ইয়ালঘর’ নামে সুপরিকল্পিত একটি অভিযান পরিচালনা করেছে পাকিস্তান পুলিশের পাঞ্জাব কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।

এ অভিযানে ছয়জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘র’-এর হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। জানা গেছে, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল ‘র’-এর এই এজেন্টদের। এ ব্যাপারে পাকিস্তান পুলিশের অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান বলেন, দক্ষিণ পাঞ্জাবের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে বাহাওয়ালপুর এবং বাহাওয়ালনগরকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সন্ত্রাসী পরিকল্পনা সফলভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে, বাহাওয়ালপুরের মসজিদ এবং রেলস্টেশনে ভয়ংকর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ‘র-এর এই এজেন্টরা। অভিযানের সময় দুই ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার অডিও রেকর্ডিংও উদ্ধার করা হয়েছে। সিটিডির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিস্ফোরক, ডেটোনেটর, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সেফটি ফিউজ এবং গোপনীয় মানচিত্র উদ্ধার করা হয়েছে।

তারা হামলার নির্দেশ পাওয়ার কথা স্বীকারও করেছে। তদন্তে চিহ্নিত ভারতীয় কর্মকর্তারা হলেন মেজর রবীন্দ্র এবং ইন্সপেক্টর সিং, উভয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। অতিরিক্ত আইজি শাহজাদা সুলতানের দাবি অনুসারে, মেজর রবীন্দ্র ব্যক্তিগতভাবে পাকিস্তান সীমান্তের কাছে ‘র’-এর সহায়তাকারীদের কাছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) সরবরাহ করেছিলেন। এই আইইডি দিয়ে একটি মসজিদে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল।

বিষয়টি নিশ্চিত করে করাচির এসএসপি মেমন বলেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের জন্য কাজ করতেন এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল রঞ্জিতের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিস্ফোরক, অস্ত্র ও একটি গাড়ি উদ্ধার করেছে অভিযানিক দল। এসএসপি মেমনের দাবি, তারা সীমান্তের ওপারে তাদের হ্যান্ডলারদের কাছে সামরিক স্থাপনার সংবেদনশীল ছবি এবং জিওট্যাগ করা অবস্থান সরবরাহ করছিল। চারজনই স্থানীয় সুজাওয়াল জেলার বাসিন্দা এবং ২০ বারেরও বেশি ভারতীয়

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews