1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

ট্রাম্প নতুন চুক্তিতে ইন্দোনেশীয় পণ্যে শুল্কহার কমালেন

  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭০ গননা করুন

একতা ডেস্কঃ ইন্দোনেশিয়ার সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায়, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে। বিনিময়ে, যুক্তরাষ্ট্র থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানিকৃত পণ্যের ওপর কোনো শুষ্ক আরোপ করা হবে না।

এর আগে এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। চুক্তির অংশ হিসেবে, চীনের পণ্য ইন্দোনেশিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পুনরায় রপ্তানির (ট্রান্সশিপমেন্ট) ক্ষেত্রে শাস্তিমূলক শুল্ক ধার্য করা হবে এবং ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে কিছু নির্দিষ্ট পণ্য কেনার অঙ্গীকারও করেছে।

তার মধ্যে রয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি পণ্য, ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের কৃষিপণ্য, বোয়িং-এর ৫০টি বিমান। হোয়াইট হাউসের ওভাল অফিসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইন্দোনেশিয়া ১৯ শতাংশ শুষ্ক দেবে, আর আমরা কিছুই দেব না। আমরা ইন্দোনেশিয়ার বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার পাব এবং এরকম আরও কয়েকটি চুক্তির ঘোষণা আসছে।’

ট্রাম্প জানান, এই চুক্তি তার বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের পক্ষে আরও লাভজনক বাণিজ্য চুক্তি অর্জন করা এবং বিশাল বাণিজ্য ঘাটতি হ্রাস করা। ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ২০২৪ সালে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়, যা যুক্তরাষ্ট্রের শীর্ষ ১৫ বাণিজ্য অংশীদারের মধ্যে না থাকলেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

গত বছর যুক্তরাষ্ট্র থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি ৩.৭ শতাংশ বেড়েছে, আর আমদানি বেড়েছে ৪.৮ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন আদমশুমারি ব্যুরো এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের ট্রেডম্যাপ টুল অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত প্রধান পণ্য ছিল: পাম অয়েল, ইলেকট্রনিক যন্ত্রপাতি (যেমন ডেটা রাউটার ও সুইচ), জুতা, গাড়ির টায়ার, প্রাকৃতিক রাবার এবং হিমায়িত চিংড়ি।

তিনি জানান, ভিয়েতনামের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে একটি বাণিজ্য চুক্তি, যদিও বিস্তারিত প্রকাশ করেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews