1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

উদীচী সভাপতি বদিউর রহমান আর নেই

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৪২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান চলে গেলেন না ফেরার দেশে। ১৬ জুলাই, বুধবার দিবাগত রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, প্রয়াত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মরদেহ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে, যেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন।

১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণ করেন বদিউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০০৪ সালে সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। একাধারে গবেষক, লেখক, অনুবাদক ও সম্পাদক বদিউর রহমান অর্ধশতাধিক বই রচনা ও সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, সাহিত্য স্বরূপ, সাহিত্য সংজ্ঞা অভিধান, ধ্রুপদী সাহিত্যতত্ত্ব, বাংলার চারণ মুকুন্দদাস, সত্যেন সমীক্ষণ, উপন্যাস ও জনগণ, নজরুল অভিভাষণ ও পত্রাবলি এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত নয় খণ্ডের সত্যেন সেন রচনাবলি।

বিগত শতাব্দীর আশির দশক থেকে বদিউর রহমান উদীচীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে তিনি সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পান এবং ২০২২ সালে ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন।

তবে জীবনের শেষভাগে তাকে কিছু সাংগঠনিক দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ২৩তম জাতীয় সম্মেলনের শেষ দিনে নতুন কমিটি গঠন নিয়ে মতবিরোধ দেখা দেয়, যা গড়ায় হাতাহাতিতে।

পরবর্তীতে উদীচীর একটি অংশ বদিউর রহমানের নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানালেও, জুনে তিনি সেই অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করে পুনরায় সভাপতি নির্বাচিত হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews