1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৪৪ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ৪৯ আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলে। এতে সব আরোহীর নিহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যের বরাতে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন। এর আগে, বৃহস্পতিবার উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। রয়টার্স জানিয়েছে, যা সোভিয়েত যুগের তৈরি এবং প্রায় ৫০ বছর পুরনো। এর নিবন্ধন নম্বর অনুযায়ী ১৯৭৬ সালে তৈরি।

প্লেনটির পোড়া ধ্বংসাবশেষ একটি পাহাড়ি বনভূমিতে দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। Antonov An-24 মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা প্লেনটির শেষ যোগাযোগ, ফ্লাইটপথ এবং সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বিশ্লেষণ করছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews