1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১৩ গননা করুন

একতা ডেস্কঃ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি কার্যকর হবে তখনই, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে। তার ভাষায়, গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ।

ইসরায়েল অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনেরই প্রতিফলন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews