1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ বিক্রি হচ্ছে যুক্তরাজ্যে

  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৯১ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যের কিছু সম্পদ বিক্রি করে ঋণ শোধের উদ্যোগ নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, জাবেদের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসনের নিয়ন্ত্রণে গেছে।

এসব কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যে তার তিন শতাধিক বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট পরিচালিত হতো, যার বাজারমূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড। বাংলাদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গত জুনে জাবেদের কয়েকটি সম্পদ জব্দ করে।

এর মধ্যে উত্তর লন্ডনের সেন্ট জনস উড এলাকার ১ কোটি ১০ লাখ পাউন্ডের একটি বিলাসবহুল বাড়ি ও ফিটসরোভিয়ার একাধিক ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছে গ্র্যান্ট থর্নটন। বিক্রির অর্থ দিয়ে সিঙ্গাপুরের ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন ঋণদাতাকে পরিশোধ করা হবে।

যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাছেও জাবেদের প্রায় ২৬ কোটি পাউন্ড সমপরিমাণ ঋণ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews