1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভেনেজুয়েলার মাদকবাহী জলযানে মার্কিন হামলা

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের আরেকটি কথিত মাদকবাহী জলযানে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এমন এক নৌকায় আঘাত হানা হয়। তিনি দাবি করেন, তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী সাউদার্ন কমান্ড (সাউথকম) দায়িত্ব এলাকায় সহিংস মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ আক্রমণ চালায়। চলতি মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালাল।

তবে এ নৌকায় মাদক বহন করা হচ্ছিল কি না, তার কোনো প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, অত্যন্ত সহিংস এই মাদক পাচারকারী চক্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।

পোস্টের সঙ্গে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে সাগরে একটি নৌকায় বিস্ফোরণ ঘটতে ও পরে আগুন ধরে যেতে দেখা গেছে। ভিডিওটির উপরে ‘আনক্লাসিফাইড’ মার্কিং দেওয়া ছিল। সাউথকম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর

একটি আঞ্চলিক কমান্ড, যা মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৩১টি দেশকে অন্তর্ভুক্ত করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews