1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইসরআয়েল-গাজার যুদ্ধে মৃত্যু ছাড়াল ৬৫ হাজার

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে জানা গেছে ইসরায়েলের টানা দুই বছরের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে।

গতকাল বুধবার একদিনেই গাজা ভূখণ্ডে বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৬৩ জন নিহত হন, যাদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। ইসরায়েল গাজা সিটিতে স্থল আক্রমণের মূল পর্যায় শুরুর পর হামলা আরও জোরদার করেছে।

বেসামরিক নাগরিকদের শহর ছাড়তে বাধ্য করে হামাস যোদ্ধাদের মুখোমুখি করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে রয়টার্স। শহর ছাড়তে থাকা বাসিন্দাদের জন্য ৪৮ ঘণ্টার জন্য বিকল্প রুট খোলার ঘোষণা দেয় ইসরায়েলি সেনারা। কিন্তু এই পথেই গাজা সিটির বাইরে যেতে গিয়ে তাদের গুলিতে অন্তত ১৩ জন নিহত হন।

নিহতদের মধ্যে স্থানীয় টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ আলা আল-সাওয়ালহিও রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews