1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ইন্দোনেশিয়ায় স্কুল ধ্বসে ৫০ লাশ উদ্ধার এবং নিখোঁজ রয়েছে ১৩

  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০৫ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ধ্বসে পড়া একটি ইসলামিক স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। দেশটির কর্মকর্তারা বলছেন, এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়। গত সোমবার রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার দূরের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসে পড়ে।

শতাধিক শিক্ষার্থী কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে, যাদের অনেকেই প্রাণ হারায়। দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে ধ্বংসাবশেষের প্রায় ৮০ শতাংশ সরিয়ে ফেলেছেন।

এর মধ্যে রোববার রাতেই তারা ৫০ জনের মৃতদেহ এবং আরও কয়েকটি দেহাংশ উদ্ধার করেন। সংস্থার মুখপাত্র বুদি ইরাওয়ান বলেন, “এই একটি ভবন ধসেই চলতি বছরে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট, কোনো দুর্যোগেই এত মৃত্যু হয়নি।” তিনি আশা প্রকাশ করেন, সোমবারের মধ্যেই নিখোঁজ ১৩ জনের সন্ধান শেষ হবে।

ওই সংবাদ সম্মেলনে তল্লাশি ও উদ্ধার সংস্থার কর্মকর্তা বুদি ব্রাহ্মানত্য বলেন, আরও পাঁচটি দেহাংশ উদ্ধারের পর নিহতের সংখ্যা ৫৪ জনে পৌঁছাতে পারে। উদ্ধারকারীরা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কমলা রঙের বডি ব্যাগে মৃতদেহগুলো ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির ভিত্তি দুর্বল ছিল। তার ওপর অতিরিক্ত একটি তলা নির্মাণের চাপেই ধসের ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ায় আল খোজিনির মতো ইসলামিক স্কুল বা পেসানত্রেন প্রায় ৪২ হাজার, যেখানে প্রায় ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে বলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews